ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের আয়োজিত কেন্দ্রীয় ‘জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসব।সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সবার প্রধান ও প্রথম পরিচয় হওয়া উচিত আমরা সবাই বাংলাদেশি।


এসময় ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয়ের আগে নাগরিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, সংবিধান অনুযায়ী, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয় ও ধর্মীয় আচার পালনের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।


সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। পরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

ads
ads
ads

Our Facebook Page